ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ৮০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ৮০ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮০ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৮৮টি শেয়ার ৬১ বার হাত বদলের মাধ্যমে ৮০ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৭ কোটি ১৯ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে জিপিএইচ ইস্পাতের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ০২ লাখ ৬১ হাজার টাকার আইপিডিসির এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রগতি ইন্স্যুরেন্সের।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ এপ্রিল, ২০২২।








