দর বাড়ার শীর্ষে মনোস্পুল পেপার
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে মনোস্পুল পেপারপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩টির বা ৪২.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০২.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.২০ টাকা বা ৮.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৬.৯৫ শতাংশ, সোনালী পেপারের ৬.৬৯ শতাংশ, পেনিনসুলার ৬.৫৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৭৯ শতাংশ, সুহৃদের ৫.১০ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ এপ্রিল, ২০২২।








