ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৫ লাখ ৫২ হাজার ৮৮২টি শেয়ার ৮৪ বার হাত বদলের মাধ্যমে ৬৯ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকার প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ এপ্রিল, ২০২২।








