সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির ৮২২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,ব্যাংকটির নন-কনভাটেবল, আনসিকিউরড ফুল্লি প্রিপেইড, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেড সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। উক্ত বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটি ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও সিটি ব্যাংখ ক্যাপিটাল রিসোর্স লিমিটেড কাজ করছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০