খুলনায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র হত্যা

প্রচ্ছদ » Uncategorized » খুলনায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ার একটি খাল থেকে অনিক ঢালী (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামের খুটোখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১ কিশোরী ও ৩ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অনিক ভান্ডারপাড়ার ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। সে বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানায়, সোমবার বিকেল থেকে অনিককে পাওয়া যাচ্ছিল না। ওই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনিকের সঙ্গে একই এলাকার এক কিশোরের বিরোধ হয়। ঘটনার দিন বিকেলের দিকে অনিককে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর খালের পানিতে মরদেহ ফেলে দেওয়া হয়। অনেক খোঁজার পর খুটোখালী খালে অনিকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে অনিককে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এক কিশোরী ও তিন কিশোরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১