আমি চলে গেলেও এই বাজার অনেক দূর এগিয়ে যাবে

প্রচ্ছদ » Uncategorized » আমি চলে গেলেও এই বাজার অনেক দূর এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক: আর ৬-৭ মাস পর আমি বিদায় নেবো আমি চলে গেলেও এই বাজার অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ।
খায়রুল হোসেন বলেন, কিন্তু যে সহযোগিতা বাজার সংশ্লিষ্ট প্রত্যেকের কাছ থেকে পেয়েছি তাতে আমি ধন্য হলুম। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ দেশব্যাপী উৎসবের মধ্যেই উযযাপিত হয়েছে। আমরা ছয় বছর ধরে কাজ করেছি। এর মধ্যে বাজারকে গতিশীল করার জন্য অনেক আইনের বাস্তবায়ন করেছি। যার ফলাফল হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজারের ওপরে উঠেছে। এই ছয় বছরে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করেছেন এটাই আমাদের সফলতা। মার্কেটে যারা কাজ করছেন তাদের যে বাজারের প্রতি আন্তরিকতা দেখছি।

আজ ৮ অক্টোবর বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় বিএসইসির সকল কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআইসিএম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), সিএফএ সোসাইটি এর সভাপতিসহ অন্যান্যা প্রতিনিধি এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সিকিউরিটিজ হাউজ,মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান আরো বলেন, আগামী বছর বিএসইসির ২৫ বছর পূর্তি হবে। এই পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিকভাবে সেমিনারের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেমিনারে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সর্বশেষে পুঁজিবাজার উন্নয়নে আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে যারা কাজ করেছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি না থাকলেও আপনারা সবাই বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিএসইসির কাছে আসবেন। সৃষ্ট সমস্যা সমাধান করে বাজারকে আরো সামনে এগিয়ে নিতে প্রত্যেককেই ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১