টেকনাফে অস্ত্র-হত্যা মামলার ২ রোহিঙ্গা আসামি গ্রেফতার

প্রচ্ছদ » স্বাস্থ্য » টেকনাফে অস্ত্র-হত্যা মামলার ২ রোহিঙ্গা আসামি গ্রেফতার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

সোমবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমদুর রহমান (১৯) ও সৈয়দ আলম (২৮) ওই ব্লকের বাসিন্দা।

১৬-এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এইচ ব্লক এলাকা থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

১৬-এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতারদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মে, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০