নতুন ছবি প্রকাশ করে যা বললেন পরীমনি

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » নতুন ছবি প্রকাশ করে যা বললেন পরীমনি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : মা শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর। এ নামে সন্তানের প্রাণের তৃষ্ণা মিটে। মায়ের আঁচলে মিশে থাকে যেন বেহেস্তের সুবাস। সেই মায়ের জন্য বছরে একটি বিশেষ দিন মা দিবস। প্রতি বছরের মে মাসের প্রথম রোববারে বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি।

এদিনে মাকে নিয়ে স্মৃতিকথার ঝুলি খুলেছেন নানা অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা। কিন্তু এদিন অন্যরকম অনুভূতির কথা জানান দেন চিত্রনায়িকা পরীমনি। জানান নিজের মাতৃত্বের কথা!

যদিও চলতি সপ্তাহেই বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অন্তঃসত্ত্বা পরী। মা দিবসের রাতে আরও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই নায়িকা।

নতুন এই ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরী। আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও জানান।

ফেসবুকে ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘এই যে দ্বিতীয় ত্রৈমাসিক। শুভ মা দিবস।’ সেই সঙ্গে রাজের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সমুদ্রপাড়ে পরী-রাজের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ। এমন অসাধারণ ছবির জন্য এই চিত্রগ্রাহককেও ধন্যবাদ জানান পরী!

পরীমনির মা হওয়ার খবর প্রথম জানা যায় গত ১০ জানুয়ারি। তবে সমুদ্রের বিশালতার কাছেই যেন মাতৃত্বকালের বিশালতা প্রকাশের শ্রেষ্ঠ জায়গা পরীর কাছে। তাই ঈদের আগের দিন পরীমনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন রাজ ও পরী সামাজিক মাধ্যমে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ মে, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০