নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইন্দো-বাংলা ফার্মা
প্রচ্ছদ » Uncategorized » নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইন্দো-বাংলা ফার্মাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে ইন্দো-বাংলা ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৪ শতাংশ নগদ।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ মে , ২০২২।








