কুসিক নির্বাচন: সিসিটিভি ভাড়া নিতে চায় ইসি

প্রচ্ছদ » Uncategorized » কুসিক নির্বাচন: সিসিটিভি ভাড়া নিতে চায় ইসি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সিসিটিভি ভাড়া নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য দরপত্র আহ্বান করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব খোরশেদ আলমের সই করা দরপত্রটি মঙ্গলবার (১৭ মে) ইসির ওয়েবসাইটে আপলোড করা হয়।

এ বিষয়ে বুধবার (১৮) কয়েকটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে।

দরপত্রে প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষে ভাড়ার ভিত্তিতে ৮৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মনিটরিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। ওপেন টেন্ডার ম্যাথড বা ওটিএম পদ্ধতিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে।

বুধবার থেকে দরপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দরপত্র বিক্রির শেষ সময় ৩০ মে। ৩১ মে সকাল ১১টা হচ্ছে টেন্ডার জমা (ক্লোজিং) দেওয়ার শেষ সময়। একই দিন বেলা ১২টায় এটি খোলা (ওপেন) হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দরপত্র সংগ্রহ এবং একই দপ্তরে তা জমা দিতে হবে।

দরপত্রের প্যাকেজে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র ও ভোটকক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। এতে ৮৫০টি সিটিটিভি ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমকে কুমিল্লা সিটি নির্বাচনে সিটিটিভি স্থাপনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে একটি করে সিসিটিভি স্থাপন করা হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মোট ভোট কক্ষ থাকছে ৬৪০টি। এ হিসেবে সব কেন্দ্র ও কক্ষের জন্য ৭৪৫টি সিসিটিভি দরকার পড়বে। এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশের কেন্দ্রসহ আর কিছু জায়গায় সিটিটিভি স্থাপন করা হবে বলে বলে ইসি সূত্রে জানা গেছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১