সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এস আলম

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এস আলম

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ১৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির বা ৫.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৪০ টাকা বা ৩৪.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম কোল্ড রোল্ড স্টিল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১৩.৯৬ শতাংশ, বঙ্গজের ৮.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৩.২৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১