নরসিংদীতে ঘরে মিললো মা ও দুই সন্তানের মরদেহ

প্রচ্ছদ » Uncategorized » নরসিংদীতে ঘরে মিললো মা ও দুই সন্তানের মরদেহ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার (২২ মে) সকালে বেলাবোতে নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারা বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি এলাকায় থাকতেন।

পুলিশ বলছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০