স্বর্ণের ভরি ছাড়ালো ৮২ হাজার

প্রচ্ছদ » বিনোদন » স্বর্ণের ভরি ছাড়ালো ৮২ হাজার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ডলারের উত্তাপ ছড়িয়েছে সোনার বাজারে। অস্বাভাবিক হারে বেড়েছে মার্কিন ডলারের দাম। এতে দেশি- বিদেশি বাজারে বেড়েছে সোনার দাম। ফলে প্রতি গ্রাম সোনার দাম ৩৬০ টাকা বাড়ানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে হিসেবে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য রোববার (২২ মে) থেকে সারাদেশে কার্যকর করবে বাজুস।

শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন। বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন এই মূল্যে সোনা ও রূপা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাজুস।

নতুন মূল্যর বিষয়ে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৭ হাজার ৭০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৬ হাজার ৭৫০ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৫ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির বা পুরাতন প্রতি গ্রাম সোনার দাম হবে ৪ হাজার ৮২০ টাকা।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ৮০ টাকা।

আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১