ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ৭২ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্যালভো কেমিক্যালের ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, আল-হাজ্ব টেক্সটাইল, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্রাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, নিউ লাইন ক্লোথিংস, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০