দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৩৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৭ হাজার ৩৯ বারে কোম্পানির ২২ লাখ ৪৬ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৭০ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৯১ বারে ২ লাখ ৮২ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৭৩ বারে ৭ লাখ ৩৯ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, বিজিআইসি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, বিডি অটোকার্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০