গুজব রুখতে ফেসবুক পেজ চালু করবে নিয়ন্ত্রক সংস্থা

প্রচ্ছদ » জাতীয় » গুজব রুখতে ফেসবুক পেজ চালু করবে নিয়ন্ত্রক সংস্থা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের সচেতন করতে এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ চালু করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে গুজব থেকে রক্ষাসহ বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিএসইসির নামে বিভিন্ন পেজ খুলে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে একটি শ্রেণি প্রতারণা করে আসছে। এ চক্রের প্রতারণা রোধে বিএসইসি ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নিয়েছে।

বিএসইসি বলছে, সম্প্রতি দেখা গেছে বেআইনিভাবে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুকে https://www.facebook.com/bsecbangladesh ও https://www.facebook.com/SECBD/ পেজ ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়ানোর দায়ে মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০