নওগাঁর মান্দায় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রচ্ছদ » Uncategorized » নওগাঁর মান্দায় বজ্রপাতে যুবকের মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নওগাঁর মান্দায় বজ্রপাতে মো. সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মে) রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
সাজেদুর রহমান মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঝড় বৃষ্টির মধ্যে নূরুল্যাবাদ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সাজেদুর। এ সময় বাড়ির পাশাপাশি আসলে বজ্রপাতের ঘটনা ঘটে এবং তার মৃত্যু হয়। পরে লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ মে , ২০২২।








