রবিবার স্পটে লেনদেনে যাচ্ছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » রবিবার স্পটে লেনদেনে যাচ্ছে ৪ কোম্পানিপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন রবিবার (২৯ মে) থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ইসলামিক ফাইন্যান্স, স্যোসাল ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এবং তাকাফুর ইসলামী ইন্স্যুরেন্স।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ২৯ থেকে ৩০ মে পর্যন্ত স্পট মার্কেটে হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ৩১ মে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ মে , ২০২২।








