বাড়লো রেপো সুদহার

প্রচ্ছদ » Uncategorized » বাড়লো রেপো সুদহার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে রেপো সুদহার ৫ শতাংশে পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৯ মে) মনিটারি পলিসি কমিটি’র (এমপিসি) ৫৪তম সভায় এ হার নির্ধারণ করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতিতে রেপোর হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছিলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে অর্থের জোগান বাড়াতে রেপো এবং রিভার্স রেপোর সুদহার কমানো হয়েছিলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সম্প্রসারণমূলক রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণের ফলে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। একইসঙ্গে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যমূল্যের (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) ঊর্ধ্বগতির পরিস্থিতি তৈরি হয়।

এ অবস্থায় সার্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়, দেশের মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান শতকরা ৪ দশমিক ৭৫ শতাংশ হতে দশমিক ২৫ শতাংশ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ ভাগে পুনর্নির্ধারণ করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০