তালিকাভুক্ত কোম্পানির কর কমছে

প্রচ্ছদ » Uncategorized » তালিকাভুক্ত কোম্পানির কর কমছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শর্তসাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির আয়করের (Corporate Tax) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটে কর কমানোর এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

প্রস্তাব অনুসারে, তালিকাভুক্ত যেসব কোম্পানি তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে সেসব কোম্পানিকে ২০ শতাংশ হারে কর দিতে হবে। বর্তমানে এই করের হার ২২ দশমিক ৫০ শতাংশ। কোনো কোম্পানি ন্যুনতম ১০ শতাংশ শেয়ার ইস্যুর শর্ত পরিপালনে ব্যর্থ হলে ওই কোম্পানিকে বর্তমান হারেই অর্থাৎ ২২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।

অন্যদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছেড়েছে সেসব কোম্পানিকে আগামী অর্থবছরেও ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

তালিকাভুক্ত কোম্পানির করহার হ্রাস পেলে কোম্পানিগুলোর নীট মুনাফা বাড়বে। তাতে ভাল কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। অন্যদিকে কর কমার কারণে নিট মুনাফা বাড়বে বলে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সক্ষমতাও বাড়বে। তাতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৯ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০