আজ ২ কোম্পানির পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » আজ ২ কোম্পানির পর্ষদ সভাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার বিকালে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভা ১৩ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ও ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রিপাবলিক ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৩ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২২ প্রথম প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জুন , ২০২২।








