ফেনীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১৫

প্রচ্ছদ » Uncategorized » ফেনীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১৫

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে শহরের ইসলামপুর রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়কে উঠতেই ছাত্রলীগ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ছাত্রলীগ আমাদের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে। এতে আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানার জন্য ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ অপুকে একাধিকবার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ আগস্ট , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১