আড়িয়াল খাঁ নদে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » আড়িয়াল খাঁ নদে ডুবে ৩ শিশুর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে আড়িয়াল খাঁ নদের বীরাকান্দা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (৮), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৭) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (১০)।

স্থানীয়রা জানান, দুপুরে কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায় তিন শিশু। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে পাশের আড়িয়াল খাঁ নদে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে একে একে তিনজনের মরদেহ ভেসে ওঠে। পুলিশের সহায়তায় এলাকাবাসী তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, নদীতে গোসল করতে গিয়ে তিন শিশু নিখোঁজ হয়। পরে রাতে তাদের মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১০ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০