১০ অক্টোবর থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং শুরু

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ১০ অক্টোবর থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং শুরু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: কাট-অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং আগামী ১০ অক্টোবর শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন বিকাল ৩টা থেকে ১৩ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিংয়ে অংশ নেয়া যাবে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। যা ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয়ে করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২১ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়ায় ৫৬.৬১ টাকা, পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়ায় ৩৫.৪৮ টাকায়। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৬ সেপ্টেম্বর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০