সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৭২ কোটি ৭৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১