নাভানা ফার্মার পর্ষদ সভা ২৭ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » নাভানা ফার্মার পর্ষদ সভা ২৭ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটির সভা থেকে প্রথমবারের মত আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।








