বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিরের না যাওয়ার কারণ শাহরুখ?

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিরের না যাওয়ার কারণ শাহরুখ?

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: বলিউডের টুকটাক খোঁজখবর যারা রাখেন তারা জানেন নব্বইয়ের দশক থেকে আমির খান বলিউডের কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান যান না।

কিন্তু কেন আমিরের এ সিদ্ধান্ত? বিভিন্ন সময়ে এ নিয়ে নানা গুঞ্জন উঠেছে। এবার গুঞ্জন উঠেছে যে আমিরের এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হতে পারেন শাহরুখ খান।

১৯৯৪ সালে বাজিগর ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পান শাহরুখ। ওই বছরেই হাম হ্যায় রাহি পেয়ার কে ছবির জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আমির। ঠিক দু’বছর পর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। রঙ্গিলা ছবির জন্য আমিরের সেরা অভিনেতার পুরস্কারের মনোনয়ন থাকলেও শেষে ফের বাজিমাত করেন শাহরুখ। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার নিজের জিতে নেন তিনি।

এই ঘটনার পর থেকেই নাকি আমির বলিউডের কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন। কারণ, রঙ্গিলাতে তার অভিনয় প্রশংসিত হওয়ার পরেও পুরস্কার অধরা থেকে যায়। এর পরে বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোর প্রতি আমিরের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। তারপর থেকেই এই ধরনের শো থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন মিস্টার পারফেকশনিস্ট। যদিও আমির নিজে বিষয়টি নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১