মিনি ম্যারাথনে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন মনিরুজ্জামান উজ্জ্বল

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » মিনি ম্যারাথনে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন মনিরুজ্জামান উজ্জ্বল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল।

শুক্রবার (২১ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বয়সভিত্তিক (৪৫ থেকে অনূর্ধ্ব ৫৫ বছর) ক্যাটাগরিতে তিনি প্রথম হন।

এর আগেও টানা চারবার (২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে) তিনি এ প্রতিযোগিতা প্রথম হয়েছিলেন। ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন বন্ধ থাকে।

ম্যারাথন দৌড়ে অংশ নিতে কাকডাকা ভোরে ক্লাব সদস্য, তাদের স্ত্রী-সন্তানরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছুটে আসেন। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে (বয়সভিত্তিক) প্রেস ক্লাব সদস্যদের (পুরুষ ও নারী) স্ত্রী ও তাদের সন্তানরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ব্রিজ, এয়ারগান শুটিং ও লুডু খেলা অনুষ্ঠিত হয়।

আজ প্রতিযোগিতার শেষ দিন মিনি ম্যারাথান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র আয়োজনের মধ্য দিয়ে ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১