গুজরাট ট্রাজেডিতে গভীর ভাবে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী,

প্রচ্ছদ » Uncategorized » গুজরাট ট্রাজেডিতে গভীর ভাবে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী,

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ভারতের গুজরাটে দীপাবলি উৎসবের সময় মাচ্চু নদীর ঝুলন্ত ব্রীজ ভেঙ্গে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আরো বলেন, ‘ঘটনার সাথে সাথে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’

শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, আমি আশা করি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি যোগাবে। এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১ নভেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১