উইন্টেল ইন্টারন্যাশনাল পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
প্রচ্ছদ » Uncategorized » উইন্টেল ইন্টারন্যাশনাল পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উইন্টেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক সুকুমার সাহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩১ অক্টোবর) সংস্থাটির সহকারী পরিচালক দুদক সজেকা ১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা প্রদান না করে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তি যোগ্য অপরাধ করেছেন তিনি।
তার ২২ লাখ ৯৩ হাজার ৭০০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। তার নামে জারীকৃত সম্পদ বিবরণী ফরম দাখিল না করায় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১ নভেম্বর,২০২২।








