লিটন দাস ছাড়া বাকীরা অনুশীলন মাঠে

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লিটন দাস ছাড়া বাকীরা অনুশীলন মাঠে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ইঙ্গিতটা আগেই ছিল, মাঠে আসবেন না লিটন দাস। শেষ অব্দি সেটিই সত্য হয়েছে। কারণ আপাতত তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ঝড় তোলা ইনিংস খেলার দিনই চোট পেয়েছিলেন লিটন। তারপর থেকেই পর্যবেক্ষণে আছেন এই ওপেনার। এ কারণেই শুক্রবার তাকে ছাড়াই অনুশীলন করল বাংলাদেশ দল।

অ্যাডিলেডে নেমেই অবশ্য বাংলাদেশ দল পড়েছিল বৃষ্টির মুখে। এবার ভারতের বিপক্ষে ম্যাচেও এই বৃষ্টি সর্বনাশ করে দিয়েছে। তবে শুক্রবার সকালেই তীব্র রোদের তেজ। রাতভর হাড় কাঁপানো শীতের পর এমন রোদ স্বস্তি হয়েই এসেছে শহরে। এমন দিনে অবশ্য অ্যাডিলেড ওভালে নয়, পাশের কারেন রল্টন ওভাল নামের একটা মাঠে সকাল গড়াতেই অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ। চলে দুপুর অব্দি।

সেখানে অবশ্য লিটনের থাকার সম্ভাবনা ছিল না, সেটি নিশ্চিত ছিল আগেই। শেষ অব্দি তাই হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী পরিচর্যায় রেখেছেন লিটনকে। তিনি অবশ্য লিটনকে নিয়ে দুশ্চিন্তা না করতেই বললেন, ‘দেখুন কোনভাবেই এ কে ঠিক ইনজুরি বলা যাবে না। লিটন হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। হাতে সময় আছে, আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’

অ্যাডিলেড ওভাল থেকে কারেন রোল্টন ওভাল হাঁটা দূরত্ব। গ্যালারি নেই, হাজার পাঁচেক দর্শক ধারণ ক্ষমতার এই মাঠটি দেখার মতো। অন্য সতীর্থরা এখানে প্রাণভরে অনুশীলন করলেও সুযোগটা পেলেন না লিটন। অবশ্য দলের অন্যরা ঠিকই ছিলেন মাঠে।

এছাড়া উপায়ও ছিল না। বুধবারের ভারতের বিপক্ষে ম্যাচে বৃষ্টির পর খেলা শুরু হতেই রান নিতে গিয়ে ভেজা ঘাসে পা পিছলে পড়ে যান লিটন। সেই সময়টাতেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ওপেনার। এটি যেহেতু মারাত্মক ছিল না, তাই এরপরও ব্যাট করেছেন লিটন।

কিন্তু ম্যাচ শেষে টিম হোটেল সোফিটেলে ফিরেই কিছুটা ব্যথা অনুভব করেন তিনি। এরপরই টিম ম্যানেজমেন্ট আর বাড়তি ঝুঁকি নেয়নি। মাঠে না এসে শুক্রবার হোটেলে বিশ্রাম নিয়েছেন লিটন।

সব ঠিক থাকলে শনিবার অনুশীলন করতে পারেন তিনি। যদিও পাকিস্তান ম্যাচের আগে বৃহস্পতিবার দলের অনুশীলনে বিরতি আছে। তবে কারেন রোল্টন ওভালে ঐচ্ছিক অনুশীলন করতে পারেন যে কেউ। ঠিকঠাক থাকলে তখনই নিজেকে পরখ করে নিতে পারেন লিটন! কারণ রোববার পাকিস্তানের বিপক্ষে তাকে একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ দল!

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ৪ নভেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১