চাঁদপুর মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক

প্রচ্ছদ » Uncategorized » চাঁদপুর মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ লাখ ৩২ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ২টি নৌকা ও ৬৩ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- আবদুল আলী (৪৫), আনোয়ার বেপারী (৪৮), সাদেক আলী মোল্লা (৪০), নুর মোহাম্মদ বেপারী (২২), মান্নান খান (২১), মো. নুরু শেখ (৩৫), মো. ইউসুফ ঢালী (১৯), মো. রুবেল (১৩) ও মো. রাজন (৯)। এদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।

আটক দুই জেলে রুবেল ও রাজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ১৫ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০