সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১৪৫ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৫৭৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ টাকা।

সী পার্ল বীচ রিসার্ট অ্যান্ড স্পা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫ লাখ ১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস, বিডিকম অনলাইন, ইস্টার্ণ হাউজিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ১৮ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০