সাপ্তাহিক লুজারের শীর্ষে বিজিআইসি

প্রচ্ছদ » খেলা » সাপ্তাহিক লুজারের শীর্ষে বিজিআইসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯৭ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ১৪ হাজার টাকা।

মেট্রো স্পিনিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার ১২.৮৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, ইনটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন,ডমিনেজ স্টিল বিল্ডিং ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ১৮ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০