রমজানে পুঁজিবাজারে লেনদেন ১০ টা থেকে ১ টা ৩০ পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » রমজানে পুঁজিবাজারে লেনদেন ১০ টা থেকে ১ টা ৩০ পর্যন্ত

পুঁজিবাজার ডেস্ক: রমজান মাসে পুঁজিবাজারে নতুন সময়সূচি অনুসারে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই সময়সূচি নির্ধারণ করেছে।

ঘোষিত সময়সূচি অনুসারে, রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, সোমবার (২০ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।

প্রথম রমজান থেকে সকাল ১০টা থেকে শেষ দশ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন সহ সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২০ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১