রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬পুঁজিবাজার ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২০ মার্চ) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪ হাজার ৮৫ পিস ইয়াবা, ২৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২১ মার্চ ২০২৩।








