ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

প্রচ্ছদ » স্বাস্থ্য » ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

পুঁজিবাজার ডেস্ক: মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।

৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা।

৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

এদিকে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২০ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১