সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ৩০০ কোটির নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১ কোটি ৫১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২৩ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১