বান্দরবানে মাইন বিস্ফোরণে নিহত ১

প্রচ্ছদ » রাজনীতি » বান্দরবানে মাইন বিস্ফোরণে নিহত ১

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বান্দরবানের রুমায় স্থলমাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল (৩৫) নামের আরও একজন।

মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাইক্ষ্যংপাড়ার পার্শ্ববর্তী পাহাড় (বংকু পাড়া টু ধোপানিছড়া সীমান্ত লিংক রোড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ (১৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার নুরুল হকের ছেলে। আহত দুলাল একই এলাকার মহিব উল্লার ছেলে বলে জানা গেছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা মাইন বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থলমাইন বিস্ফোরণে এক যুবক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০