দোহায় তৃতীয় ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » দোহায় তৃতীয় ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কাতারের দোহায় তৃতীয় ইকোনমিক ফোরাম-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টার দিকে ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে গতকাল বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতারে তৃতীয় ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়া কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০