ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী

প্রচ্ছদ » Uncategorized » ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানী ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যায় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ওমর ফারুক বলেন, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০