গ্লোবাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » গ্লোবাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৫ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩.৮০ টাকা।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৪ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১