গঠিত হচ্ছে চলচ্চিত্রের আরেকটি সংগঠন

প্রচ্ছদ » Uncategorized » গঠিত হচ্ছে চলচ্চিত্রের আরেকটি সংগঠন

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করছে। গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। এরপরই গত সপ্তাহে ঘোষণা করা হয় ‘চলচ্চিত্র ফোরাম’ নামের নতুন সংগঠনের।

এতে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও নির্মাতা কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও এতে কার্য নির্বাহী পদে রয়েছেন আব্দুল আজিজ, শাকিব খান, ওমর সানি, মৌসুমীসহ অনেকেই।

এর এক সপ্তাহ পরই শোনা যাচ্ছে, চলচ্চিত্রে নতুন আরো একটি সংগঠন গঠন করা হচ্ছে। এতে প্রযোজক শফি বিক্রমপুরীকে সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী ২০ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’ নামের নতুন সংগঠনটির কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রনপত্র পাঠানো হচ্ছে। এ সংগঠনটিও চলচ্চিত্র শিল্পী ও কলাকুলশীদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন। শিল্পী ও কলাকুশলীদের মিলন মেলায় ঢাকাই চলচ্চিত্রের অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০