আইসিএসবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আইসিএসবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ’র (আইসিএসবি) ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেসময় আইসিএসবির বিপুল সংখ্যক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে।

আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস’র সক্রিয় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন যিনি দীর্ঘ ১১ বছর ধরে লড়াই করে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ কার্যকর করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি ২০০৯-২০১০ সালের কাউন্সিল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা সিএস আইন পাস করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন।

১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য প্রদানকালে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস তার অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি বর্তমান শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানান যার নেতৃত্বে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ সংসদে পাস হয়েছে। তিনি আরও বলেন যে, ২০০৩ থেকে ২০১০ সাল এর সমস্ত কাউন্সিল সদস্যগন তাকে অত্যন্ত সমর্থন করেছিলেন এবং সিএস আইন পাস করার দায়িত্ব অর্পণ করেছিলেন। তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যগুলি অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি নতুন উচ্চতায় ও শ্রেষ্ঠত্বের কেন্দ্রে নিয়ে যাওয়ার দীর্ঘ লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার এখনই উপযুক্ত সময়।

তিনি আরও জোর দিয়ে বলেন যে, প্রতিষ্ঠার পর থেকে, এই প্রথমবার, আইসিএসবি পেশাকে আয়কর আইন, ২০২৩ (বিল নং ২১) স্বীকৃত করা হয়েছে অর্থাৎ যা ৮ জুন সংসদে পেশ করা হয়েছে এবং সংসদে অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। এনবিআর ২৩ মে একটি এসআরও-এর মাধ্যমে ‘আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা, ২০২৩’ এ আইসিএসবি প্রফেশনালদের অন্তর্ভুক্ত করেছে। তিনি আরও উল্লেখ করেন, আফতাবনগরের জমির মামলা যা কিনা আমরা বিগত নয় বছর যাবত লড়ছি তাতে আইসিএসবি জয় লাভ করেছে। ঢাকা জেলা জজ আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৮ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১