আজ বিশ্ব বাবা দিবস
প্রচ্ছদ » Uncategorized » আজ বিশ্ব বাবা দিবসপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাবা মানেই সুরক্ষিত স্থান। শত দুঃখ-কষ্টের মুখোমুখি হয়ে বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেন। দুঃখের ছায়া কখনই বাবা তার সন্তানের উপর পড়তে দেন না।
আজ বিশ্ব বাবা দিবস। যিনি আপনার জীবন আলোয় ভরে রেখেছেন, সে মানুষটিকে উপহারের মধ্যে দিয়ে একটু ভালবাসার আলো আজ তো ছড়িয়ে দিতেই পারেন।
শুধু একদিন নয় বরং প্রতিটি দিনই বাবা দিবস হওয়া উচিত। বাবার মুখে একটু হাসি দেখার জন্য আজকের দিনে তার পছন্দের জিনিস উপহার দিতে পারেন।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৮ জুন ২০২৩।








