পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির টাকা পরিশোধ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির টাকা পরিশোধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ০২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হস্তান্তর করা হয়।
সোমবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৯ জুন ২০২৩।








