বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে এখানে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

মঙ্গলবার (১১ জুলাই) অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে।

এতে উল্লেখ করা হয়, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে।
এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১২ জুলাই ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০