এফবিসিসিআইয়ের সঙ্গে ইউএনডিইএসএ’র বৈঠক

প্রচ্ছদ » Uncategorized » এফবিসিসিআইয়ের সঙ্গে ইউএনডিইএসএ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়া বোঝাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক সংস্থা (ইউএনডিইএসএ)।

মঙ্গলবার ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিইএসএ’র উন্নয়ন নীতি বিষয়ক কমিটি (সিডিপি) প্রধান মি. রোল্যান্ড মলেরাস।

এ সময় মিশন সদস্যরা এফবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়া বোঝার জন্য ওয়েববেসড প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক বিষয়ে আলোচনা করেন। মি. রোল্যান্ড মলেরাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এফবিসিসিআই সভাপতি সিডিপি মিশন সদস্যদের দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে অবহিত করেন। তিনি এফবিসিসিআই থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সিডিপি মিশনের আঞ্চলিক পরামর্শক মি. ড্যানিয়েল গে এবং সিডিপির ঊর্ধ্বতন অর্থনৈতিক কর্মকর্তা মি. ম্যাথিয়াস ব্রাকনার আলোচনায় উপস্থিত ছিলেন।

এ সময় এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালক শমী কায়সার ও ড. কাজী ইরতেজা হাসান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০