শেফার্ড ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » শেফার্ড ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
আজ মঙ্গলবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।








