ইসরায়েলের এক শহর থেকে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » Uncategorized » ইসরায়েলের এক শহর থেকে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি অঞ্চল কিবুৎজে অন্তত ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। যারমধ্যে কয়েকটি শিশুর মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে ঢুকে পড়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর তারা কিবুৎজ শহরে প্রবেশ করে ব্যাপক হামলা চালান।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, কিবুৎজের অনেক ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছেন হামাসের সদস্যরা। গতকাল মঙ্গলবার কাফা আযা কিবুৎজের ধ্বংসযজ্ঞ দেখাতে সেখানে কয়েকজন সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ওই ছোট্ট অঞ্চলটিতে প্রায় ৭০ জনকে হত্যা করেছেন হামাসের সদস্যরা।

ইসরায়েলি টিভি চ্যানেল আই২৪নিউজের সাংবাদিক নিকোল জেদেক বলেছেন, সেখানকার চিত্র সত্যিকার অর্থে ভয়াবহ।

তিনি আরও বলেছেন, কেউ আশা করেনি পরিস্থিতি এমন হবে। এসব সেনাদের কাছ থেকে আমি যেসব ভয়াবহ তথ্য শুনেছি। আমি আগেই যেটি বলেছিলাম, অন্তত ৪০ শিশুকে গার্নার থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিছানাগুলো উল্টানো ছিল। স্ট্রলগুলো ফেলে যাওয়া হয়েছে। সবগুলো ঘরের দরজা খোলা ছিল।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১১ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০